টেকনাফে দুই দল ডাকাতের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ০৪:০২আপডেট : ১৪ জুলাই ২০১৬, ০৪:২৭

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ ২ জন ডাকাত নিহত হয়েছে। বুধবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়ার ১৪নং ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল হাকিম ডাকাত দলের সঙ্গে একই এলাকার নুরুল হাকিম প্রকাশ শিয়াইল্যা ডাকাত দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ ঘটনাস্থলেই ২ জন ডাকাত নিহত হয়। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। এ সময় ২টি বন্দুক উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করা হয়। লাশ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো প্রস্তুতি চলছে। ‘বন্দুকযুদ্ধে’ জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক