বিএনপিকে তাদের প্রধান টার্গেট ঠিক করতে হবে: ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ১৮:৪৪আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৮:৪৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে আজ ঠিক করতে হবে তাদের প্রধান টার্গেট কে? সাম্প্রদায়িক উগ্রবাদ নাকি আওয়ামী লীগকে তারা প্রতিহত করতে চায় প্রথমে এ বিষয়টি তাদের নির্ধারণ করতে হবে। শুক্রবার কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় চার লেনের মহাসড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার যদি তাদের একমাত্র ও প্রধান টার্গেট হয়ে থাকে তাহলে উগ্রবাদের বিরুদ্ধে তারা যে বিবৃতি দিচ্ছে এবং জাতীয় ঐক্যের কথা বলছে তা হবে মূল্যহীন। বিএনপিকে প্রকাশ্যে বলতে হবে তাদের প্রধান টার্গেট হচ্ছে উগ্রবাদ প্রতিরোধ করা। এরপরই জঙ্গি বা উগ্রবাদ প্রতিরোধে তাদের মানসিকতার সত্যিকার প্রকাশ ঘটবে।
উগ্রবাদীদের সঙ্গে নিয়ে কোনোদিন উগ্রবাদ দমন বা প্রতিরোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মহাসড়ক পরিদর্শনকালে এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফোরলেন ও সওজ এর কর্মকর্তারা।
আরও পড়ুন: গুলশান হামলার মূল হোতা সুলাইমান ভারতে!

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম