ফের রিমান্ডে চট্টগ্রামে গ্রেফতার ৪ আনসারুল্লাহ সদস্য

চট্টগ্রাম ব্যুরো
১৮ জুলাই ২০১৬, ০৭:০৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৭:২৩

ফের রিমান্ডে চট্টগ্রামে গ্রেফতার ৪ আনসারুল্লাহ সদস্য গত সপ্তাহের সোমবার(১১ জুলাই) অস্ত্র মামলায় গ্রেফতার চার আনসারুল্লাহ সদস্যকে নতুন করে আরও চারদিনের রিমান্ডে নিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।
রবিবার চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটক আনসারুল্লাহ সদস্যরা হলো মোশায়েব ইবনে উমায়ের(২৫), ফয়সাল হোসেন ইলিয়াস স্বপন(২৫), খোরশেদুল আলম(৩১), মো. ইসলাম(৪১)।
মশিউর জানান, প্রথমে মঞ্জুর করা পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় সন্ত্রাস দমন আইনের এক মামলার আওতায় তিন দিনের এ রিমান্ডে তাদের নেওয়া হয়েছে।
এদিকে ধৃত অপর দুই আনসারুল্লাহ সদস্যের একজন আরিফুল মোস্তফাকে সীতাকুণ্ড থানা পুলিশ দুই দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে বলে জানান জেলা আদালত পরিদর্শক। 

অপরজন মানিক বৃহস্পতিবার পুলিশের কাছে ১৬৪ ধারায় নিজেকে আনসারুল্লাহ সদস্য বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশের ভাষ্য, ধৃত আনসারুল্লাহ সদস্যরা সীতাকুণ্ডে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল।

/এইচকে/

আরও পড়ুন: শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তেই ঝিনাইদহে চিকিৎসক ও সেবায়েত হত্যা: পুলিশ সুপার

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম