ফেনীতে দীর্ঘদিন ধরে এগারো তরুণ নিখোঁজ

ফেনী প্রতিনিধি
২০ জুলাই ২০১৬, ১৬:৫৪আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৬:৫৭

ফেনীতে দীর্ঘদিন ধরে এগারো তরুণ নিখোঁজ

 ফেনীতে দীর্ঘদিন ধরে এগারো তরুণ নিখোঁজ রয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রকাশিত তালিকায় এই তথ্য জানা গেছে। 

 নিখোঁজ ব্যক্তিরা হচ্ছেন, মো. সাখাওয়াৎ, মোক্তার আহম্মেদ, মো. ফোরকান চৌধুরী, মাকসুদুর রহমান, সাজ্জাদ হোসেন পারভেজ, কাজি মহিবুল ইসলাম, মো. রেদোয়ানুল আজাদ রানা, মো. রিয়াজ, ওমর ফারুক, রাশেদ, তাইফুল ইসলাম ও রেজাউর রহমান রাজু।

র‌্যাব সূত্রে জানা গেছে,  তাদের প্রায় সবাই ১৮ থেকে ৩৫ বছর বয়সী। 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কার্ডন লিডার সাফায়েত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তালিকায় উল্লেখিত নিখোঁজদের অবস্থান সর্ম্পকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সম্প্রতি গুলশান এবং শোলাকিয়ায় দুটি সন্ত্রাসী হামলার পর দেখা যায়, তারা দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন । তাদের কারও কারও বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিক সময় নিখোঁজ ব্যক্তিদের এই তালিকা প্রকাশ করে র‌্যাব। এসব ব্যক্তির খোঁজ পাওয়া গেলে নিকটস্থ র‌্যাব ক্যাম্পে জানানোর অনুরোধ করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন : দিনাজপুরে নিখোঁজ ১৩: জিডি ১২ জনের নামে

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম