কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটককৃত ৪ জনের মধ্যে ৩ জনই নারী। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে বিজিবি’র দমদমিয়া চেকপোস্টে একটি যাত্রীবাহি বাস তল্লাশি করে এসব উদ্ধার করা হয়।
এসময় ঢাকার কদমতলী মুরাদপুর গ্রামের মো. মলিম আহমেদ হাফিজ (২৮), ফরিদপুর জেলা সদরের সুমী আক্তার (২০), ঢাকা শ্যামপুর থানার জুরান এলাকার মোছাম্মদ আলো (৪৫) ও তার মেয়ে তিনা আক্তারকে (১৬) আটক করা হয়।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তিন নারী ও এক যুবককের শরীর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৬০ লাখ টাকা। আটককৃতরা টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিল। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।
/জেবি/
আরও পড়তে পারেন : দিনাজপুরে শিবিরের ৮ নেতা-কর্মী গ্রেফতার








