সাজেকে দুই নারী নেত্রীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

রাঙামাটি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ১১:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১১:০৭

  সাজেকে দুই নারী নেত্রীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বালুঘাটর এলাকায় নিজ বাড়িতে পার্বত্য চট্টগ্রামে দুই নারী নেত্রী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল নারী সংঘের নেত্রী সোনালী চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমার বাড়িতে ঢুকে অতর্কিতে তাদের ওপর এই সন্ত্রাসী হামলা চালায়। মিডিয়াকর্মীদের কাছে পাঠানো মেইলে সংগঠনের দফতর সম্পাদক মিনাকী চাকমা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে হামলার বিষয়টি জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, হামলাকারীরা প্রচণ্ড মারধর করে নিরূপাকে অচতেন অবস্থায় ফেলে রেখে যায়। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে মারিশ্যার করেঙ্গাতলীসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা দিনে দুপুরে চাঁদাবাজি, অপহরণ, লোকজনকে মারধর, বাড়িঘরে হামলা, হুমকী ও সশস্ত্র মহড়াসহ বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে বিজ্ঞপ্তিতে কোন সংগঠনের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে সাজেক থানার ওসি নুরুল আনোয়ার জানান,হামলার বিষয়টি শুনেছি। তবে এটিকে সন্ত্রাসী হামলা বলা ঠিক হবে না। এলাকার লোকজনের সঙ্গে কথা কাটাকাটির জেরে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

/জেবি/

আরও পড়তে পারেন : রাজশাহীতে শিবির নেতাকে গ্রেফতারের অভিযোগ, পুলিশের অস্বীকার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম