শুধু ভাষণ দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের অবস্থান দুর্বল করা যাবে না: সেতুমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৬, ১৫:২৪আপডেট : ২৯ জুলাই ২০১৬, ১৫:৪৬

লক্ষ্মীপুরে সেতুমন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন শুধু ভাষণ দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের ভয়ঙ্কর অবস্থানকে দুর্বল করা যাবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন প্ল্যান নিতে হবে রাজনৈতিকভাবে, গণজাগরণ সৃষ্টি করতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়।  

শুক্রবার বেলা ১২টায় লক্ষ্মীপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,  জঙ্গিগোষ্ঠীকে রুখতে সবাইকে অসাম্প্রদায়িক চেতনার শেষ ঠিকানা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ছোট ছোট প্রতিবাদ তৈরি করে তাদের (উগ্রবাদীদের) মধ্যে ফাটল ধরানো সম্ভব নয়। যারা এরকম ভাবছেন তারা দুঃস্বপ্ন দেখছেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কংকন চাকমা, পুলিশ সুপার আসম মাতাহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু, রাসেল মাহমুদ মান্না,  আব্দুল মোতালেব, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন-

সন্ত্রাসবিরোধী যুদ্ধে ’৭১ এর মতোই বাংলাদেশের পাশে থাকবে ভারত: নরেন্দ্র মোদি
‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর যাতায়াত ছিল কল্যাণপুরের জঙ্গি আস্তানায়!

অপারেশন স্টর্ম-২৬ আ. লীগের বড় অর্জন!

/এআর/ এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান