পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা সভাপতি গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১২:৪৫আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১২:৪৫

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা সভাপতি গ্রেফতার চাঁদাবাজির মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) বান্দরবান জেলা সভাপতি উ চ মং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩১ জুলাই) বান্দরবানের সুয়ালক এলাকার ব্যবসায়ী আব্দুর করিম সদর থানায় জেএসএস সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় সোমবার ভোররাতে শহরের বালাঘাটা এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৩ জুন রাতে জেলার রোয়াংছড়ি উপজেলার জামছড়িতে বাসা থেকে অপহৃত হন সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য মং পু মারমা। এ ঘটনায় দায়ের অপহরণ মামলায়ও জেএসএস সভাপতি উ চ মং মারমাকে গ্রেফতার করা হলে তিনি গত ২৬ জুলাই হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন।

এ ব্যাপারে বান্দরবান সদর থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ বলেন, তার বিরুদ্ধে আমরা আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করবো।

প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলার সাতটি উপজেলায় খুন, অপহরণ ও ব্যাপক চাঁদাবাজি করেছে জেএসএস এমন অভিযোগে বান্দরবান জেলা আওয়ামী লীগ অবরোধ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন:
শুরু হলো বাঙালির শোকের মাস

দাশিয়ারছড়া এখন শুধুই উন্নয়নের গল্প

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম