প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে জেলার রামগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে রামগড় থানার উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান ২০০৬ সালের তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মাঈন উদ্দীন খান জানান, ফেসবুকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পক্ষে মতামত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি পোস্ট করার অভিযোগে শফি উল্ল্যাহ মুন্সী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এরইমধ্যে পুলিশ মো. শফিউল্লাহ মুন্সিকে (১৯) গ্রেফতার করেছে এবং রামগড় থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। তাকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে আদালতে পাঠানো হবে। তিনি নিজেই এই মামলার তদন্ত করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
/জেবি/








