পরিবেশ দূষণের দায়ে রিফ লেদারকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
০৪ আগস্ট ২০১৬, ২৩:২০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২৩:২০

পরিবেশ দূষণ চট্টগ্রামে কারখানায় বর্জ্য শোধনাগার (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি) না থাকায় চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা রিফ লেদারকে প্রায় সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার কালুরঘাটের নেক্সাস শিল্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক (কারখানা) সঞ্চিতা দাশগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, আগস্টের ১ তারিখে শিল্প এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে দেখা যায় কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের ফলে সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থাতেই নিকটস্থ জলাশয়গুলোতে ফেলা হচ্ছে।
এসময় রিফ লেদার লিমিটেডে গিয়ে দেখা যায় তাদের বর্জ্য শোধনাগার নির্মাণ এখনও সম্পন্ন হয়নি। ফলে পরিবেশ দূষণের কারণে কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার শুনানি শেষে কারখানাটিকে ১০ লাখ ৪৩ হাজার ৭৪০ টাকা জরিমানা করা হয় বলে জানান এই সহকারী পরিচালক।

/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম