বান্দরবানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ০৩:২২আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ০৩:২৩

বান্দরবানবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অধ্যক্ষের নাম তাইন্নমার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় স্থানীয়রা উপস্থিত হওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ধাবনখালী বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা চালিয়েছে। এ সময় বিহারের লোকজন মাইকিং করলে স্থানীয়রা বিহারে চলে আসেন। এতে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।
বিহারের অধ্যক্ষ তাইন্নমা জানান, হামলায় বিহারের কয়েকটা দরজা-জানালাগুলো ভেঙে গেছে।
বাইশারী পুলিশ ফাঁড়ির এসআই আবু মুছা বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর আমরা এলাকার নিরাপত্তা জোরদার করেছি। শুক্রবার থেকে পুলিশ আরও বাড়ানো হবে।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের পাশাপাশি এলাকাবাসী নিজেরাও এলাকায় পাহারার ব্যবস্থা করেছেন।

বাইশারি এলাকার স্থানীয় হ্লামাফু চাক বাংলা ট্রিবিউনকে বলেন, এলাকায় একের পর ঘটনায় আমরা আতঙ্কে রাত পার করি।

প্রসঙ্গত, গত ১৩ মে বাইশারি ইউনিয়নে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাককে বিহারের মধ্যে জবাই করে এবং ৩০ জুন একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম