যুবলীগ সমর্থককে কুপিয়ে ও গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৬, ০৯:০৪আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ০৯:০৮

নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর পার্বতী ইউনিয়নের চৌধুরীর হাটে যুবলীগ সমর্থক আবু সুফিয়ানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান চৌধুরীর হাট এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।
এলাকাবাসী ও নিহত আবু সুফিয়ানের স্বজনরা জানান, যুবলীগ নেতা মারুফ হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিবাদী ছিল সে। সন্ত্রাসী আজাদ রাত ১০টার দিকে চৌধুরীর হাট থেকে বাড়ি যাওয়ার পথে সুফিয়ানকে হত্যা করে।
চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল জানান, যুবলীগ নেতা মারুফকে গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসী আজাদ ও তার সহযোগীরা। সেই হত্যা মামলার আসামি আজাদ বুধবার জামিনে বেরিয়ে আসার পর বৃহস্পতিবার রাতে যুবলীগ সমর্থক আবু সুফিয়ানকে হত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি ফজলে রাব্বী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাতেই সন্ত্রাসী আজাদের বাড়ি তল্লাশি করে ৯ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। তবে আজাদ পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও ওসি জানান।

আরও পড়ুন: বন্য হাতিটি উদ্ধারে ভারতীয় দল জামালপুরে

/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম