নোয়াখালীতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ০৫:২৫আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০৫:২৫

নোয়াখালী জেলা শহর মাইজদীর যানজট নিরসন ও ফুটপাত দিয়ে জনসধারণের চলাচল নিশ্চিত করতে রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার প্রথম দফায় সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

অবৈধ স্থাপনা উচ্ছেদ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরমান হোসেনের নেতৃত্বে এসময় সড়কের ওপর ও দুইপাশ থেকে কয়েক’শ দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা ও সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সড়কের দুই পাশের ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনের কার্যালয়, পরিবহন কাউন্টার ও সাইনবোর্ডও উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বড় মসজিদ মোড় থেকে দত্তের হাট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম