তিন পার্বত্য জেলায় বুধবার ডাকা হরতালের সমর্থনে মিছিল

রাঙামাটি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ২০:৪১আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২১:০৩

তিন পার্বত্য জেলায় বুধবার ডাকা হরতালের সমর্থনে মিছিল পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনীকে ‘বিতর্কিত’ ও ‘বাঙালিদের পার্বত্য চট্টগ্রাম থেকে তাড়ানোর অপকৌশলে সহায়ক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বুধবার (১০ আগস্ট) ডাকা হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে হরতাল আহ্বানকারী ৫ বাঙালি সংগঠন।
মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কাঁঠালতলি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হরতালের সমর্থনে এবং কমিশন আইন সংশোধন বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ মিছিলে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য গণ শ্রমিক পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা অংশ  নেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা, দাবি মানা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন বাতিলের দাবিতে গত ২ আগস্ট তিন পার্বত্য জেলায় হরতালের ঘোষণা দেয় পাঁচ পার্বত্য বাঙালি সংগঠন। 

আরও পড়ুন:
‘হাফ অ্যান আওয়ার-এর মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক