লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির নতুন ভবন উচ্ছেদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ১৪:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৪:৩৩

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নতুন ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আইনজীবী সমিতির নতুন ভবন উচ্ছেদ জানা গেছে, অবৈধ জায়গায় ভবন নির্মাণ করায় গত ২৫ জুলাই হাইকোর্ট এ ভবন ভেঙে ফেলার আদেশ দেন। গণপূর্তের জায়গায় অনুমতি ছাড়াই লক্ষ্মীপুর আইনজীবী সমিতি বহুতল ভবন নির্মাণের কাজ শুর করে গত বছরের নভেম্বর মাসে। ভবন নির্মাণকে কেন্দ্র করে লক্ষ্মীপুর আইনজীবী সমিতি চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় এক সপ্তাহ কোর্ট বর্জন করেছিলেন।

এই নিয়ে ঢাকার একজন আইনজীবী হাইকোর্ট একটি রিট দায়ের করেন। সেই রিটের শুনানিতে গত ২৫ জুলাই হাইকোর্টের আপিল বিভাগ লক্ষ্মীপুর আইনজীবী সমিতিকে নিজস্ব খরচে এই ভবন ভাঙার নির্দেশ দেয়। পাশাপাশি লক্ষ্মীপুর জেলা প্রশাসককেও এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার আদেশ দেন।

লক্ষ্মীপুর জেলার র্নিবাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, হাইকোর্টের আপিল বিভাগের আদেশে আমরা কাজ করছি।

আরও পড়ুন: ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত কোটালীপাড়া

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান