কুমিল্লা সীমান্তের সদর উপজেলার বৌয়ারা বাজার এলাকা হতে ১০টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবিকে দেখে চোরাকারবারী দল পালিয়ে যায়। শনিবার মহিষগুলো আটক করা হয়।
কুমিল্লা বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. নাহিদুজ্জামান জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিজিবি সেক্টর সদরের বিশেষ টহল দল বৌয়ারা বাজার এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ আটক করে।
এসব মহিষের আনুমানিক মূল্য ষোল লাখ পঞ্চাশ হাজার টাকা। আটককৃত মহিষগুলো কুমিল্লা কাস্টমস হাউজে জমা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঢাবির পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
/এমও/








