‘গ্যাস নিঃসরণে দেড় কোটি টাকার মাছের ক্ষতি’

আনোয়ার হোসেন, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০১৬, ১৪:২১আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৪:২১

অ্যামোনিয়া গ্যাস নিঃসরণে মাছের ক্ষতি (ছবি: বিবিসি) চট্টগ্রামের আনোয়ারায় ড্যাপ (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ট্যাংক বিস্ফোরণে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস নিঃসরণের কারণে তিনটি মাছের ঘেরে বড় ধরনের ক্ষতি হয়েছে। মঙ্গলবার ঘেরগুলো পরিদর্শন করার পর জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বাংলা ট্রিবিউনকে জানান, ক্ষতিগ্রস্ত ঘেরগুলোর আয়তন ১৯২ দশমিক ৮ হেক্টর। এখানে চিংড়ি ও অন্যান্য যেসব মাছের ক্ষতি হয়েছে তার বাজার মূল্য অন্তত এক কোটি ৪০ লাখ টাকা। তবে গ্যাস নিঃসরণের চূড়ান্ত ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে।

জলজ প্রাণীর ওপর ট্যাংক বিস্ফোরণের প্রভাব জানতে মঙ্গলবার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গ্যাস নিঃসরণের কারণে যেসব ঘের মালিকের ক্ষতি হয়েছে, তারা ক্ষতিপূরণ চাইতে পারবেন। এজন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)  কাছে আবেদন করতে পারবেন । তবে এ ব্যাপারে জেলা মৎস্য কার্যালয়ের কিছু করার নেই।

তিনি আরও জানান, ড্যামেজ রিপোর্ট তৈরির অংশ হিসেবে তারা আবারও ঘটনাস্থলের আশপাশের এলাকা পরিদর্শনে যাবেন। এরপরই বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে।  

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গ্যাস নিঃসরিত এলাকার পরিধি ছোট হয়ে আসছে। বুধবার সকালে গ্যাসের উপস্থিতি পরীক্ষায় দুর্ঘটনাস্থল থেকে ২০০ মিটারের মধ্যে এয়ার কোয়ালিটি এসেছে ১০ পিপিএম। মঙ্গলবার রাতে এই পরিমাণ ছিল ১০ থেকে ২০ পিপিএম।

উল্লেখ্য, রবিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে ড্যাপ (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের একটি সার কারখানার অ্যামোনিয়া গ্যাস ট্যাংক লিকেজ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অসুস্থ হয়ে ৫২ জন  হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় জেলা প্রশাসন ও বিসিআইসির পক্ষ থেকে দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে। 

কারাখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে আনোয়ারা উপজেলার রাঙাদিয়ায় অবস্থিত। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর কারখানাটি উৎপাদন শুরু করে।

আরও পড়ুন- 

চাপে থাকলেও রামপাল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী সপ্তাহে ঢাকা আসছেন

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক