আনসারুল্লাহর ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো
২৪ আগস্ট ২০১৬, ২০:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৫১

আনসারুল্লাহর ৩ সদস্যের রিমান্ড মঞ্জুর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সন্দেহভাজন ব্যক্তির প্রত্যেকের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। সন্ত্রাস দমন আইনের অধীনে পতেঙ্গা থানা পুলিশের দায়ের করা মামলায় ১০ দিনের আবেদনের বিপরীতে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  
চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নির্মলেন্দু বিকাল চক্রবর্তী  বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের রিমান্ড শুনানির পর আবেদনটি মঞ্জুর করেন।
যাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন মঞ্জুর হয়েছে তারা হলেন ফরহাদ হোসেন রিপন (২৭), ইমরান (২৬), আহমেদ হোসেন রনি ওরফে রুবেল (২১)।
এদের মধ্যে ফরহাদ হোসেন রিপন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে পাস করে কর্ণফুলি ইপিজেড এলাকায় এনালিটিক্যাল কেমিস্ট পদে কর্মরত ছিলো।  ইমরান চট্টগ্রাম পলিটেকনিক থেকে পাওয়ার টেকনোলজি বিভাগে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছে।

এর আগে ১৯ আগস্ট চট্টগ্রাম শহর ও পটিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে মোট তিনটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, ১৩টি জিহাদি  বই পাওয়া যায়। বইগুলোর মধ্যে দণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী গোলাম আযমের বইও রয়েছে।

/এইচকে/

পড়ুন: ‘মেজর জিয়াই আমাদের বড় ভাই’

পড়ুন: নিষিদ্ধ হচ্ছে আনসার আল ইসলাম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম