অপহরণের ১৩ মাস পর যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৩:১০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৪:৫১


তারিকুল-হাসান-টিটু অপহরণের ১৩ মাস পর কুমিল্লার মহানগরীর ঠাকুরপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তার নাম তারিকুল হাসান টিটু। তিনি কুমিল্লার দেবিদ্বার পৌরসভার পৌর যুবলীগের সহ-সভাপতি। মঙ্গলবার (৩০ আগস্ট) ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দের নেতৃত্বে কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংকে লাশের সন্ধান পাওয়া যায়। এর আগে সকাল থেকে ওই স্থানটি ঘিরে রাখে র‌্যাব, ডিবি, থানা পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
নিহত টিটু জেলার দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া এলাকার আবু তাহের মাস্টারের ছেলে।

জেলা ডিবি’র এসআই মো. শাহ কামাল আকন্দ জানান, তারিকুল হাসান টিটু ২০১৫ সালের ২ জুলাই নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার শোভা ওই বছরের ১৩ জুলাই জেলার দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু টিটুর সন্ধান না পেয়ে চলতি বছরের ৮ মার্চ টিটুর মা রাজিয়া সুলতানা আদালতে অপহরণের মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা ডিবি পুলিশ।

গত রবিবার রাতে ডিবির এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম সন্দেহভাজন আসামি নগরীর চিহ্নিত সন্ত্রাসী সফিকুল ইসলাম লিমনকে গ্রেফতার করার পর টিটুকে হত্যার করে লাশ গুম করে রাখার তথ্য বেরিয়ে আসে। সন্ত্রাসী লিমন ও তার সহযোগী হৃদয়সহ আরও 
কয়েকজন গত বছরের ২ জুলাই গভীর রাতে নগরীর ঠাকুরপাড়া শ্মশানঘাটে টিটুকে গুলি করে হত্যার পর প্রথমে একটি পরিত্যক্ত বাড়িতে মাটি চাপা দেয়। এর কয়েক দিন পর পাশের একটি সেপটিক ট্যাংকে লাশ ফেলে গুম করে রাখে। অপহরণের ১৩ মাস পর যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার

তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতারকৃত অপর আসামি হৃদয়কে নিয়ে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরপাড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত বাড়িতে লাশের সন্ধানে অভিযান শুরু করে। ওই বাড়ির একটি সেপটিক ট্যাংকের পানি নিষ্কাষণের পর দুপুরের দিকে টিটুর শরীরের হাড়, কংকাল ও মাথার খুলির সন্ধান পায়।

ডিবি’র ওসি একেএম মনজুর আলম জানান, দুপুর পৌনে ১টায় ওই সেপটিক ট্যাংকে যুবলীগ নেতা টিটুর পরনের একটি গেঞ্জি, মাথার খুলি, দেহের বিভিন্ন অংশের হাড় পাওয়া যায়। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন এ ঘটনার বিষয়ে
সাংবাদিকদের বিফ্রিং করেন। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিরুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব উপস্থিত ছিলেন।




/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম