কুমিল্লায় দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে যুবলীগ নেতা খুন

কুমিল্লা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৫

কুমিল্লা কুমিল্লার মনোহরগঞ্জে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাথায় শাবলের আঘাতে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
নিহত যুবলীগ নেতা হিতু মিয়া (৩২) মনোহরগঞ্জ উপজেলার কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।
নিহতের ঘটনা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি মো.সামছুজ্জামান জানান, কাশই গ্রামে একটি বিয়ে বাড়িতে কয়েকদিন আগে দু’পক্ষের বাক-বিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কাশই বাজারে আবার দু’পক্ষের ঝগড়া লাগে। এসময় তাদের থামাতে গিয়ে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখানে তিনি মারা যান।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম