চট্টগ্রামে কোরবানির পশু জবাই হবে ৩৮৭টি স্থানে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০

কোরবানির পশুর হাট (ফাইল ফটো) চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ কোরবানির পশু জবাইয়ের জন্য ৩৮৭টি স্থান নির্ধারণ করে দিয়েছে। ঈদুল আজহায় নগর পরিচ্ছন্ন রাখতে এসব স্থানে পশু জবাইয়ের নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেইন বিষয়টি জানান।
তিনি বলেন, ‘নগর পরিচ্ছন্ন রাখতে ৪১টি ওয়ার্ডের অধীনে পশু জবাইয়ের ৩৮৭টি স্পট নির্ধারণ করা হয়েছে। এসব স্পটে ত্রিপল ও  ছাউনি থাকবে। আশা করি ঈদের পরের দিনই আমরা সকল বর্জ্য অপসারণ করতে পারবো।’
এসময় সচিব আরও জানান, ‘নগর পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সকল পরিচ্ছন্নতা কর্মীর ছুটি বাতিল করেছি। ঈদের দিন এবং ঈদের পরের দিন প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে।’
প্রসঙ্গত, ঈদুল আজহায় চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাট ইজারা দিয়েছে।

নগরীর স্থায়ী দুটি পশুর হাট হলো, সাগরিকা ও বিবিরহাট এলাকায়। অস্থায়ী ছয়টি হাট- কর্ণফুলী, সাতগলা রেল ক্রসিং, স্টিল মিল, কমল মহাজন হাট, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় এবং পোস্তার পাড় স্কুল এলাকায় অবস্থিত।

/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান