কক্সবাজারের উখিয়ার ছোয়ানখালীর গহীন অরণ্যে পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার শরাফতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উখিয়ার ছোয়ানখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালায়। দীর্ঘ অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়।
/বিটি/








