রায়পুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ০২:১৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০২:১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ ওঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার গাজী কমপ্লেক্সের পেছনে ভবনের তৃতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। রায়পুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা অফিসের ছাদের ওপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা বিএনপি জানায়, বিকালে অফিসে আলোচনা সভা ও কেক কেটে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের  উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ ছাত্রদলের কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে রবিদাসপুল থেকে রায়পুরে আসেন।

ঘটনার সময় গাজী কমপ্লেক্সের পাশে দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আবুল খায়েরকে পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সেখানে হামলা করে । হামলা থেকে বাঁচতে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় ও গাজী কমপ্লেক্সের ভেতরে গিয়ে আশ্রয় নেয়।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ের ভবনের নিচে গেইটে অবস্থান নিয়ে আবুল খায়েরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে নিচ থেকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। তবে এ ঘটনায় উভয়পক্ষের কোনও নেতাকর্মী আহত হয়নি।

এ ব্যাপারে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র নেতাকর্মীরা হঠাৎ জড়ো হওয়ার খবরে আমরা সেখানে গিয়েছি। তারা ওপর থেকে নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল মেরেছে। এসপির অনুরোধে আমরা নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে সরে এসেছি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে আমাদের কার্যালয়ের কয়েকটি গ্লাস ভেঙে যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল করিম বলেন, ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

/এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম