লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশীর চরলক্ষ্মী এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়পুর থানায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার সকালে ওই শিশুটির মা বাদী হয়ে রাহেব হোসেন ইউসুফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত রাহেব হোসেনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার সকালে ওই শিশুকে ঘরে রেখে পরিবারের সদস্যরা অন্যখানে যান। এ সুযোগে বখাটে রাহেব হোসেন ইউসুফ চকলেট দেওয়ার কথা বলে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রাহেব পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ভর্তির কিছুক্ষণ পর বখাটের আত্মীয়-স্বজন কৌশলে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ছয়বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।
শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান ওসি মো. লোকমান হোসেন
/এবি/
আরও পড়ুন







