চট্টগ্রামে মীর কাসেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭

চট্টগ্রামে মীর কাসেমের গায়েবানা জানাজা মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া আলবদর নেতা মীর কাসেম আলীর গায়েবানা জানাজা নামাজ আদায় করেছেন চট্টগ্রাম জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। রবিবার দুপুরে শহরের বটতলী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে ওই জানাজা হয়।

প্রথমে চট্টগ্রাম সরকারি কলেজের পাশের মাঠে মীর কাসেমের গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তা প্রতিহত করার ঘোষণা দেন। এরপর দুপুর ২টার দিকে বটতলীতে ‘ঝটিকা’ জানাজা নামাজ আদায় করেন জামাত-শিবিরের নেতাকর্মীরা। নামাজে চট্টগ্রাম (দক্ষিণ) জামায়াতের আমির জাফর সাদেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, চট্টগ্রাম (উত্তর) শিবিরের সভাপতি সালাউদ্দিন মাহমুদ ও দক্ষিণের সভাপতি আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

কোতোয়ালি সার্কেলের সহকারি কমিশনার (এসি) কাজী আব্দুর রহিম জানান, গায়েবানা জানাজার জন্য জামায়াত-শিবিরের পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেয়নি।

উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হয়।

আরও পড়ুন: 

৩৭ বছরে সুন্দরবন হারিয়েছে ১৪৪ বর্গকিলোমিটার!

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম