কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবদুল বারেককে গ্রেফতার করা হয়েছে। সরকারি পেনশনভোগীদের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে।
দুদক সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরিরত অবস্থায় আবদুল বারেক সরকারি পেনশনভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন। হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে এ টাকা আত্মসাত করা হয়। এ ব্যাপারে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদক-কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করে মামলা করেন।
দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃত আবদুল বারেককে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
/এমডিপি/








