‘বিশেষ পর্যটন জোন’ গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৭

পানছড়িতে বিক্ষোভ বিশেষ পর্যটন এলাকা গড়ে তোলার নামে সরকার খাগড়াছড়ি জেলার আলুটিলা ও ঝর্ণা টিলায় পাহাড়িদের ভূমি বেদখলের চেষ্টা চালাচ্ছে অভিযোগ তুলে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় পাহাড়িরা। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পানছড়ি উপজেলার কলেজ গেট এলাকায় মুনী মন্দির প্রাঙ্গণে ভূমি রক্ষা কমিটি’র ব্যানারে সমাবেশ করে তারা।

পানছড়ি উপজেলা ভূমি রক্ষা কমিটির সভাপতি ভূমিধর রোয়াজা’র সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, ১নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপদেষ্টা মংশি মারমা ও মৌজা প্রধান অরুণ জয় রোয়াজাসহ অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশ থেকে বিশেষ পর্যটন জোন গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা ও তৈকাতাং মৌজায় এবং জেলা সদরের গোলাবাড়ি মৌজায় প্রায় ৭’শ একর পাহাড়ি জমিতে অবৈধভাবে পর্যটন কেন্দ্র নির্মাণের পাঁয়তারা করছে সরকার। প্রস্তাবিত জমিতে বিশেষ পর্যটন জোন গঠন করা হলে জেলার দুটি উপজেলার ৫১৮টি পাহাড়ি পরিবার নিজ জমি ও বাস্তুভিটা থেকে উচ্ছেদের শিকার হবে।’

এসময় সমাবেশে আলুটিলা ভূমিরক্ষা কমিটিসহ, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে মিছিল করে তারা।

আরও পড়ুন- 

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম