৯০ টাকার বিরোধ নিয়ে হত্যা: ৫ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৩

যাবজ্জীবন নোয়াখালী জেলা শহর মাইজদীর হরিনারায়নপুরে সোহাগ (১৬) হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এএনএম মো. মোরশেদ খান বুধবার দুপুরে এ রায় দেন। ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে আদালত সূত্রে জানা যায়। 
সাজাপ্রাপ্তরা হলেন, হরিনারয়ণপুরের আবদুর রহমান, আবু তাহের, সোহাগ আহম্মদ, দ্বীন ইসলাম ও জামাল উদ্দিন। একই মামলায় তিনজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন সফিক মাস্টার, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম। সাজাপ্রাপ্তদের মধ্যে আবু তাহের ও জামাল উদ্দিন ছাড়া বাকী আসামিরা পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, প্রতিবেশী আকবরের কাছে সোহাগের ৯০ টাকা পাওনা ছিল। পাওনা টাকার জন্য সে আকবরকে মারধর করে আহত করে। এরপর আকবর চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এতে আকবরের আত্মীয়রা ক্ষিপ্ত হয়। তারা ২০০৩ সালের ৪ আগস্ট  সোহাগকে পিটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই আবদুল কাইয়ুম ৮ জনকে আসামি করে নোয়াখালী সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি ফজলুল কবির রুবেল। বিবাদী পক্ষের আইজীবী ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল ও অ্যাডভোকেট আবদুল হক।

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম