কুমিল্লায় আ.লীগ কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫৭

কুমিল্লা কুমিল্লায় হাতুড়ি দিয়ে পিটিয়ে এক আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে। নিহত শহিদউল্লাহ (৩৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিয়ার ভাতিজা। জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।   

শহিদউল্লাহ শিবপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। বারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, বুধবার সন্ধ্যায় শিবপুর গ্রামের মোরশেদ ও জলিল পাশের বরুড়া উপজেলার এক ব্যক্তির টাকা ছিনতাই করে। ওই লোক বিষয়টি শহিদউল্লাহকে জানায়। রাত সাড়ে ১০টার দিকে শহিদউল্লাহ বিষয়টি জানতে গেলে তারা তার ওপর হামলা করে। তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, শফিউল্লাহর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় একই গ্রামের রফিকুল ইসলাম ও আবদুল ওয়াদুদ নামের দুইজনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।

আরও পড়ুন- 

ফেসবুকে হয়রানি: প্রতিকার মিলবে যেভাবে

চাকরি ফিরে পেতে যা করতে পারেন বাবুল আক্তার

/এফএস/

 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম