ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট

কুমিল্লা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট অতিরিক্ত যানবাহনের চাপ এবং এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি অংশে অন্তত ৮ কি. মি. যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ। বিশেষ করে কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে মহাসড়কের সানারপাড়, মুগদাপাড়া, ভবের চর, গজারিয়া, মেঘনা ও দাউদকান্দি গোমতী সেতুর উভয় প্রান্তে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে আছেন। ঢাকা থেকে কুমিল্লা যেতে যেখানে দুই ঘণ্টা সময় লাগে সেখানে এখন সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।

এদিকে, শুক্রবার ভোর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে যানজট আরও  প্রকট আকার ধারণ করে। কাঁচপুর,মেঘনা ও দাউদকান্দি গোমতী সেতু দিয়ে যানবাহহের চাপ বেড়ে যাওয়ায় হাইওয়ে পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় যানজট দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরিপুর বাজার পর্যন্ত ৮ কি. মি. বিস্তৃতি লাভ করে। অপর দিকে, মহাসড়কের কাঁচপুর, সানারপাড়, মুগদাপাড়া, ভবেরচর, গজারিয়া ও মেঘনা সেতুর উভয় পাশে  কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে বলে যাত্রীরা জানিয়েছেন।

ঢাকা থেকে কুমিল্লায় আসা রয়েল পরিবহনের যাত্রী ব্যবসায়ী জানে আলম  জানান,  বৃহস্পতিবার রাত ১০টায় রওনা হয়ে শুক্রবার ভোর ৪টায় তিনি কুমিল্লায় পৌঁছেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, ঈদের কারণে মহাসড়কে সব ধরনের যানবাহনের বাড়তি চাপ ছাড়াও  কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু সংকীর্ণ হওয়ায় ওই তিনটি সেতুর উভয় প্রান্তে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে, তবে তা স্থায়ী হচ্ছে না। ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

তিনি আরও জানান, হাইওয়ে ও থানা পুলিশ মহাসড়কে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

এই চলে এই থামে

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী