‘লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী দেখা গেলেও তা অতিরিক্ত নয়’

চাঁদপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৮

‘লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী দেখা গেলেও তা অতিরিক্ত নয়’ ঈদে ছাদে বা লঞ্চের ভেতরে অতিরিক্ত যাত্রী দেখা গেলেও তা অতিরিক্ত নয় বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন,লঞ্চে অন্যান্য সময় যাত্রীদের পাশাপাশি প্রচুর পরিমাণ পণ্য বহন করা হয়। অনেক সময় অতিরিক্ত গরমের কারণে যাত্রীরা লঞ্চের ছাদে অবস্থান নেয়।এতে করে প্রচুর যাত্রী মনে হয়।

শনিবার দুপুরে চাঁদপুরের হরিনা ফেরিঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নৌ মন্ত্রী বলেন,ঈদকে ঘিরে যাত্রীবাহি লঞ্চগুলোতে কোনও ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করার কোনও ধরনের অভিযোগ এখনও পাওয়া যায়নি।

তিনি বলেন,২০১৬ সালকে নৌ দুর্ঘটনামুক্ত একটি বছর হিসেবে ঘোষণা করার অপেক্ষায় সরকার।ইতোমধ্যে আমরা ৯ মাস অতিক্রম করেছি। এর মধ্যে কোনও ধরনের নৌ-দুর্ঘটনা হয়নি। আর কয়েকটি মাস পার করতে পারলে আমরা সফল হবো।

মন্ত্রী আরও বলেন,দেশে যতগুলো লঞ্চঘাট ও ফেরিঘাট রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে কোনও সমস্যা দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।

এসময় মন্ত্রীর সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়,বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ভোলানাথ দে,চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মণ্ডল,পুলিশ সুপার শামসুন্নাহার,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের