টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৪

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ টাঙ্গাইলের সদর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল বাইপাস সড়কের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও ১২ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্ট ভর্তি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিভর্তি একটি খাদে পড়ে যায়। এসময় ট্রাকের ওপর থাকা ২ নারীসহ ৫ জন ট্রাকের সিমেন্টের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ট্রাকটি প্রায় ৩০ জন যাত্রী বহন করছিল জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ তবে নিহতদের বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার দুইপাশে ১৫ কিলোমিটার যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। তবে গত কয়েকদিনের মত মহাসড়কে যানবাহনের ধীর গতি রয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড যানজট রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস