কক্সবাজারে পর্যটনে নতুন মাত্রা যোগ করবে মেরিন ড্রাইভ: সেতুমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৩

কক্সবাজারে পর্যটনে নতুন মাত্রা যোগ করবে মেরিন ড্রাইভ: সেতুমন্ত্রী কক্সবাজারে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের কাছে মেরিন ড্রাইভ বাড়তি বিনোদনের মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,আগামী মার্চ মাসে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যদিয়ে দীর্ঘ ২৪ বছরের প্রতিক্ষার অবসান ঘটবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের কলাতলীতে একটি ভাঙা সড়কের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, একই সঙ্গে সেনা বাহিনীর মাধ্যমে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। কলাতলীর সায়মন হোটেল থেকে শৈবাল হোটেল পর্যন্ত কিন্তু নিরাপদ নয়। রাতের বেলায় এই জায়গা অন্ধকার থাকে। কোনও ওয়ার্ক ওয়ে নাই। এখানে সৈকতকে ক্ষতিগ্রস্ত না করে দুই কিলোমিটার এলাকায় বিচ ওয়ার্ক ওয়ে তৈরি করা হবে। যেখানে থাকবে আধুনিক মানের সব সুবিধা।

এসময় মন্ত্রী মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশও ঘুরে দেখেন। মন্ত্রী সঙ্গে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনে জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন জামালপুরে নিজ বাড়িতে হিজড়া নেতা খুন

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম