কুমিল্লায় ৯ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫০

লাশ উদ্ধার কুমিল্লায় ৯ মামলার আসামির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিল্লাল হোসেন (৩০) নামের ওই আসামির লাশ উদ্ধার করা হয়। জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের একটি ধান ক্ষেতে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কুমিল্লা  সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

ওসি জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের একটি ধান ক্ষেতে বিল্লাল হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রাত ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল  কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, বিল্লাল হোসেনের বিরুদ্ধে  ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। ঈদুল আজহার কয়েকদিন আগে বিল্লাল ও তার সহযোগীরা এক গরু ব্যবসায়ীর ২ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে। এ টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিল্লাল হত্যার শিকার হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম