সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!

আবদুল আজিজ, কক্সবাজার
১৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৭

দরজা খুলে সেলফি তুলতে ও ভিডিও করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে ‘S2-AIB, R-66’ নামে হেলিকপ্টারটি। এমনটি জানিয়েছেন কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
বিধ্বস্ত হেলিকপ্টার দুর্ঘটনায় আহত পাইলট শফিকুল ইসলামের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, হেলিকপ্টার সাকিব আল হাসানকে ইনানিতে নামিয়ে দিয়েই ফেরার পথে পাইলটের কথা অমান্য করে নিহত শাহ আলমসহ অন্যরা হেলিকপ্টারের দরজা খুলে ছবি তুলছিল ও ভিডিও করছিল। এসময় বাতাসের তারতম্যে ভারসাম্য হারিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

এদিকে উখিয়া সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক মিয়া জানান, বর্তমানে উখিয়া থানা পুলিশের হেফাজতে বিধ্বস্ত হেলিকপ্টারটি রয়েছে। মেঘনা অ্যাভিয়েশনের লোকজন এলেই শনিবার সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটি নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
এদিকে, ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান ইনানি হোটেল সী পার্লে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তাকে পাওয়া যায়নি। ওই হোটেলের জেনারেল ম্যানেজার দীপক পল জানিয়েছেন, হোটেলে কোনও রুম বুকিং ছিল না। তবে দুপুর সাড়ে ১২টার দিকে সাকিব হোটেলে এসেছিলেন। নাস্তা সেরে শ্যুটিংয়ের উদ্দেশ্যে টেকনাফের দিকে তাকে চলে যেতে দেখেছেন তিনি।  
উল্লেখ্য, শুক্রবার সকালে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানি নামিয়ে দিয়েই ফেরার পথে জেলার উখিয়ার রেজু খালের মোহনায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে শাহা আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিজ্ঞাপনী সংস্থা ঈগলের কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় পাইলটসহ আরও ৪জন আহত হয়েছে।

/এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম