আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ‘অনুপস্থিত’ ১৭০ শিক্ষার্থী

চট্টগ্রাম ব্যুরো
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৬

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) বিভিন্ন বিভাগের ১৭০ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিগত দুই সেমিস্টারে অনুপস্থিত রয়েছেন এমন শিক্ষার্থীদের একটি তালিকা ইতোমধ্যে সীতাকুণ্ড থানায় পাঠানো হয়েছে বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, বারবার তাগাদা দেওয়ার পরও এসব অনুপস্থিত শিক্ষার্থীরা কারও সঙ্গে কোনও যোগাযোগ করেননি। শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ মেনে বেসরকারি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে তালিকা জমা দেওয়ার পাশাপাশি এসব অনুপস্থিত শিক্ষার্থীদের ভর্তি বাতিল করার চিন্তাও করছে।
আইআইইউসি -এর রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব.) নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ মেনে আমরা অনুপস্থিত ১৭০ জন শিক্ষার্থীর একটি তালিকা তৈরি করেছি। এসব শিক্ষার্থীরা গত দুই সেমিস্টার যাবৎ বিভাগে অনুপস্থিত রয়েছে। তাদের ঠিকানায় বারবার তাগাদা দেওয়া হলেও কোনও উত্তর পাওয়া যায়নি।’ এই তালিকা সীতাকুণ্ড থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১৭০ জন অনুপস্থিত শিক্ষার্থীর একটি তালিকা পেয়েছি। তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট বিভিন্ন থানায় এসব তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তালিকায় থাকা কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।’

উল্লেখ্য, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তখন মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ে দশদিনের বেশি অনুপস্থিত রয়েছে এমন শিক্ষার্থীদের তালিকা তৈরি করার জন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান