মাদ্রাসা ছাত্রকে অপহরণের দায়ে দুই শিক্ষকের যাবজ্জীবন

ফেনী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৮

যাবজ্জীবন ফেনীতে বদর উদ্দিন হায়দার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের দায়ে দুই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলাবার বিকালে ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিলুফার জাহান এ  রায় দেন। এছাড়াও আসামিদের এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফেনী সদরের লালপোল এলাকার মহিউচ্চুন্নাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম ও রিয়াজ। তাদের বাড়ি মাদারীপুর জেলায়। আসামিরা বর্তমানে পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ফেনীর আদালতের পিপি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০৬ সালের ৮ জুন ফেনী সদরের লালপোলের মহিউচ্চুন্নাহ ক্যাডেট মাদ্রাসার ছাত্র বদর উদ্দিন হায়দারকে ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেন অভিযুক্তরা। এ ঘটনায় ১৫ জুন ফেনী মডেল থানায় অপহরণের মামলা করেন ওই ছাত্রের বড় ভাই জিয়া উদ্দিন হায়দার । পরে ২২ জুন  ঢাকার মহাখালী থেকে বদর উদ্দিনকে উদ্ধার করে র‌্যাব।  উদ্ধার মাদ্রাসা ছাত্র বদরের তথ্যের ভিত্তিতে দায়ের মামলায় চারজনকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেন। আদালত দীর্ঘদিন শুনানি শেষে আজ এ রায় দেন।

আরও পড়ুন:
ইয়াবা হাতে আটক হলেন এমপি লিটনের শ্যালকসহ চারজন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম