মহেশখালীতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০

মহেশখালীতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা কক্সবাজারের মহেশখালীতে প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছনখোলা পাড়া এলাকার শারমিন আকতার (৩০) ও তার প্রেমিক একই এলাকার মো. ইলিয়াছ প্রকাশ কালাচান (২০)।

নিহতদের পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম জানান,  প্রায় ১২ বছর আগে ওই এলাকার ফরিদুল আলমের সঙ্গে শারমিন আকতারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলেমেয়ে আছে। আট বছর আগে বিদেশে যান ফরিদুল আলম। এর মধ্যে বছর তিনেক আগে শারমিন আকতার পাশের বাড়ির ইলিয়াছের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি শারমিনের স্বামীসহ তাদের পরিবারে জানাজানি হয়ে যায়।  

স্বজনদের ভাষ্য, স্বামী দেশে আসার আগেই প্রেমিককে বিয়ে করে করার জন্য মরিয়া হয়ে উঠে শারমিন। কিন্তু বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক ইলিয়াছ। এই অভিমানে প্রেমিককে আত্মহত্যার হুমকি দেয় শারমিন। এরপর রাতেই ঘরের চালার সঙ্গে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন শারমিন। এই খবর পেয়ে ভোরে নিজের ঘরের আত্মহত্যা করেন ইলিয়াছ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলেও জানিয়েছেন ওসি বাবুল চন্দ্র বণিক।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক