সীমান্তের নানা সমস্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। রবিবার দুপুরে আখাউড়া কোম্পানি সদরে কনফারেন্স রুমে এই বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে প্রতিনিধি দলে নেতৃত্ব দেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী আহসানুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন গোকুলনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী অশোক কুমার ইয়াদব।
বৈঠকে মাদক চোরাচালান রোধ,সীমান্তে নির্যাতন ও হত্যা বন্ধ, সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আস্থা-আন্তরিকতা বৃদ্ধির প্রতি জোর দেওয়া হয়। এছাড়া ফেনীর কহুয়া নদীর পাড় রক্ষা ও সীমান্তে ভারত কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। যৌথ আলোচনা পত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মেহেদী হাসান, ফেনী-৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. কামরুল ইসলাম, সরাইল-১২ ব্যাটালিয়নের অধিনায়ক মো. শাহ আলী এবং ৬০-ব্যাটালিয়নের অধিনায়ক আমিনুল হক, স্টাফ অফিসার মো. নাজমুল আলম, মাহবুব শফিকুল আলম, মো. নাহিদুজ্জামান, এবিএম জাহাঙ্গীর আলম এবং মো. নজরুল ইসলাম।
বিএসএফ এর মধ্যে উপস্থিত ছিলেন ১৬৮ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী ব্রজেশ কুমার, ১৯৫ ব্যাটালিয়নের অধিনায়ক অজিত কুমার পান্ডে, ১৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রঘুবীর সিং, ৩১ ব্যটালিয়নের অধিনায়ক শ্রী টিএস নাগী, ৮৬ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী সুরেন্দ্র কুমার, ১৪৫ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কুলদ্বীপ সিং, স্টাফ অফিসার শ্রী গনেশ কুমার, এসপি সিং, বিক্রান্ত থাপা, অমল কুমার, এনএস ভূপারী। পরে বিকালে দুই দেশের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
বাংলাদেশ অন্যায় অবিচার মাথা নত করে মেনে নেয়: কিরীটি রায়
/বিটি/








