পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রবাসীকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩৯

কুমিল্লা কুমিল্লার বুড়িচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে আবদুল করিম (৪৫) নামে এক সৌদি প্রবাসীকে হত্যা করা হয়েছে। রবিবার রাতে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের বেলায়েত হোসেন বিল্লালসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পাচোড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী আবদুল করিমকে একই গ্রামের রুসমত আলীর ছেলে বেলায়েত হোসেন তার এক আত্মীয়কে সৌদির ভিসা দেওয়ার জন্য ৫ লাখ টাকা দেন। কিন্তু সময় মতো ভিসা দিতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। টাকা ফেরত দেওয়া নিয়ে এলাকায় কয়েকবার এ নিয়ে সালিশও হয়।
নিহত আবদুল করিমের ভাই শরিফুল ইসলাম জানান, রবিবার রাতে এশার নামাজের সময় ৩০/৪০ জন লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দেওয়ায় তার ভাই করিমের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় নারীসহ আরও ৬ জন আহত হয়। এদের মধ্যে করিমকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, বিদেশের টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে আবদুল করিম হৃদরোগে আক্রান্ত হন। হাসপতালে তার মৃত্যু হয়। পুলিশ ওই গ্রাম থেকে বিল্লাল, আবু তাহের, গাজী মনির হোসেনসহ ৬ জনকে আটক করেছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম