৩১ অক্টোবর কুমিল্লা মুরাদনগর সদর ইউপি নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১

৩১ অক্টোবর কুমিল্লা মুরাদনগর সদর ইউপি নির্বাচন আগামী ৩১ অক্টোবর উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকা কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জেলার মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসেছে।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে না।  

জানা যায়, মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১ জুন মুরাদনগর পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতার বিষয় উল্লেখ করে ওই ইউপির চেয়ারম্যান মোস্তাক আহাম্মেদ মাসুদ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এতে হাইকোর্ট মুরাদনগর সদর ইউপির নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেন। ২ জুন মোস্তাক আহাম্মেদ মাসুদের রিটের বিপরীতে সদর ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.ছফিউল্লাহ ভূঁইয়া সুপ্রিম কোর্টে আপিল করেন। ৯ জুন আপিল বিভাগ ওই ইউপির নির্বাচন অনুষ্ঠানে কোনও আইনগত জটিলতা নেই বলে রায় দেন। ২৭ জুন আপিল বিভাগের রায়ের কপি নির্বাচন কমিশনে পৌঁছে। ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে নির্বাচন কমিশন মুরাদনগর সদর ইউপির নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেয়।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান