লক্ষ্মীপুরে ছাত্রলীগের হামলায় পৌর ছাত্রদল সভাপতি আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৩৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৩৩

লক্ষ্মীপুরে ছাত্রলীগের হামলায় পৌর ছাত্রদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বাবর গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ১০টায় বাড়ি ফেরার পথে শহরের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির দফতর সম্পাদক রেজাউল করিম লিটন।

হাসপাতালে ছাত্রলীগের হামলার চেষ্টা রেজাউল করিম জানান, জেলা ছাত্রলীগের সভাপতি সোহেলের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী বাবরের ওপর অতর্কিতে হামলা চালায়। বাবরের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ জানান, বাবরকে হাসপাতালে ভর্তির পর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসাদ আল নাহিয়ানের নের্তৃত্বে ফের ছাত্রলীগের ২০/৩০জন কর্মী হাসপাতালেও হামলা করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব রাজনৈতিক উদ্দেশ্যমূলক।’ হাসপাতালে ছাত্রলীগের হামলা সম্পর্কে তিনি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হয়তো ব্যাক্তিগত কাজে হাসপাতালে যেতে পারে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা হামলার চেষ্টা করেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম