লক্ষ্মীপুরে ভাবিকে হত্যার দায়ে দেবরের ফাঁসি

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৭

লক্ষ্মীপুরে ভাবিকে হত্যার দায়ে দেবরের ফাঁসি লক্ষ্মীপুর সদরে ভাবিকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তার নাম বেলাল হোসেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, ২০১০ সালের ২৩ ডিসেম্বর সদর উপজেলা লামচরী গ্রামে রান্নাঘরে গৃহবধূ সুলতানাকে গলা কেটে হত্যা করে দেবর বেলাল হোসেন। এ ঘটনায় নিহতের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ  মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ে মামলার অন্য ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকুসর খালাস দেন আদালত।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক