ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বালিয়াদি গ্রামের মরহুম তানভীর সিদ্দিকির ছেলে চৌধুরী ইয়াদ আহমেদ এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তথ্য ও প্রযুক্তি আইনের-১৩ এর ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, আসামী চৌধুরী ইয়াদ আহমেদ গত ১৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তার নিজ আইডি থেকে একটি স্ট্যাটাস লিখে তাতে প্রধানমন্ত্রীকে হত্যার ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়।
/এইচকে/








