কুমিল্লায় ছিনতাই হওয়া টাকাসহ গ্রেফতার ৭

কুমিল্লা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৫:৫৮আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৬:০০

গ্রেফতারের প্রতীকী ছবি কুমিল্লায় একটি বেসরকারি ব্যাংকের দুই গ্রাহকের ছিনতাই হওয়া ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধারসহ ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনঘরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর ২য় মুরাদপুর এলাকার জাফর আহম্মদের ছেলে শিবলী ওরফে শিবলু (২১), গাংচর এলাকার আবদুল মতিনের ছেলে ইবনে আশফাত ইকবাল ওরফে ফারহান (২৯), গোবিন্দপুর এলাকার খালেদ বিন ওয়ালিদের ছেলে সাইফুল ইসলাম ওরফে রনি (২১), মধ্যম আশ্রাফপুর এলাকার আবদুল অদুদের ছেলে মিরাজুল সাকিব ওরফে সানি (২০), একই এলাকার সহিদুল্লাহ মজুমদারের ছেলে আরিফুল জাহান পূর্ণ (১৯) ও শাকতলা এলাকার রবিউলের ছেলে জিয়াউল হক ফাহিম(২২)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং গ্রেফতারকৃত ফারহানের কাছ থেকে আরো ১টি বিদেশি পিস্তলসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অপর সন্ত্রাসীদের দ্রুততম সময়ে গ্রেফতার করা হবে বলে পুলিশ সুপার জানান।

/এইচকে/

পড়ুন: ২৭ দিনে শতাধিক সংবর্ধনা নিয়েছিলেন কুমিল্লার বিদায়ী ডিসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক