‘কুমিল্লা কারাগারে রোগ সংক্রমণের আশঙ্কা’

কুমিল্লা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ০৯:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৯:৪৩

‘কুমিল্লা কারাগারে রোগ সংক্রমণের আশঙ্কা’ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের রোগ সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদস্য, সাবেক সচিব মো.নজরুল ইসলাম। তিনি বলেন,কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি রয়েছে। এখানে গাদাগাদি করে থাকাতে বন্দিদের রোগ সংক্রমণের সম্ভাবনা রয়েছে।
বুধবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সার্কিট হাউজে প্রেস বিফ্রিংয়ে তিনি এ সব কথা বলেন।
সাবেক সচিব বলেন, ‘কারাগারে চিকিৎসক ও লাইব্রেরিতে সমকালীন বইয়ের সংকটের রয়েছে। এ সব বিষয়ে সরকারের নিকট সুপারিশ করা হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,‘ভিক্টোরিয়া কলেজছাত্রী নিহত তনুর কাপড়ে পাওয়া পুরুষের ডিএনএ’র সঙ্গে সন্দেহভাজন আসামিদের ডিএনএ মেলানোর ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লার উপ-পরিচালক মো.মামুনুর রশিদ,কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম,জেলার মুজিবুর রহমান,মানবাধিকার কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) কাজী আরফান আশিক ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) সুস্মিতা পাইকসহ প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম