পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে কাপ্তাই হ্রদ

রাঙামাটি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৬, ১৯:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৯:৩২

পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদে পানি এখন ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। ঝুঁকি এড়াতে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইট খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টা থেকে ৬ ইঞ্চি করে গেইট খুলে দেওয়া হয়েছে। বর্তমানে স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৫ এমএসএল (মিনস সি লেভেল)। পানির সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মো.আবদুর রহমান জানান, হ্রদে রুলকার্ভ অনুযায়ী স্বাভাবিক নিয়মে ১০৬ দশমিক ৫ এমএসএল পানি থাকার কথা থাকলেও বর্তমানে পানি আছে ১০৮ দশমিক ৫ এমএসএল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে দুই ফুট পানি বেশি রয়েছে। হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট। এ উচ্চতা অতিক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে বাঁধ রক্ষায় অতিরিক্ত পানি স্পিলওয়ে দিয়ে ছেড়ে দিতে হয়। তিনি আরও জানান, পানির চাপ কমাতে কেন্দ্রের ৫টি ইউনিট পর্যায়ক্রমে চালু রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের কারণে অতিরিক্ত পানি বের হয়ে গেলেও উজান থেকে আসা পানির চাপ কমানো সম্ভব হচ্ছে না। অবস্থার উন্নতি না হলে পানি ছাড়ার পরিমাণ আরও বেড়ে যাবে।

এদিকে, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় হ্রদ সংলগ্ন বিলাইছড়ি, লংগদু, জুরাছড়ি ও রাঙামাটির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। এছাড়া স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ায় ইতিমধ্যে চট্টগ্রামের নিম্মাঞ্চলের অনেক স্থানে নতুন করে বন্যা সৃষ্টি হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম