কুমিল্লার মুরাদনগর থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । তার নাম আবু ইউছুফ (৩২)। রবিবার দুপুরে ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবু ইউছুফের বাড়ি উপজেলার ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামে। তিনি ওয়ার্কসপ ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্ত্রী রেখা আক্তার জানান, শনিবার রাত ৮টায় ওষধ আনতে বাড়ি থেকে বের হন আবু ইউছুফ। রাত ১০টায় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ইউছুফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন।কিন্তু ইউছুফ ফোন রিচিভ না করায় তাকে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা। আজ সকাল ৭টায় স্থানীয়রা বাড়ির দক্ষিণ পাশের ডোবায় ইউছুফের লাশ দেখে পুলিশে খবর দেন।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান বলেন,লাশের মাথার পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ইউছুফের স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
/এমডিপি/








