লক্ষ্মীপুরে কলেজছাত্রী ফারহানা আক্তারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ফারহান আক্তার বাদি হয়ে লক্ষীপুর সদর থানায় অজ্ঞাতনামা এক আসামীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তধীন অবস্থায় আছে।
মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধিনে লক্ষীপুর মহিলা কলেজে থেকে পরীক্ষা দেওয়ার জন্য ০৬ অক্টোবর রাত ১০ টায় ফারহানা তার পরিচিত লক্ষীপুর পৌর শহরের শাখারীপাড়ার সবিতার বাসায় আসেন। ০৭ অক্টোবর পরীক্ষায় অংশ গ্রহণ করেন ফারহানা। ০৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে টিকেটের জন্য গিয়ে না পেয়ে ওই বাসায় ফেরার পথে নৃশংস আক্রমণের শিকার হন ফারহানা।
মামলায় আরও উল্লেখ করা হয়, ফারহানা মা-মনি প্রকল্পের প্যারামেডিক চাকরি করাকালীন স্থানীয় আতিকুর রহমানের ছেলে বিএমএ লক্ষ্মীপুর জেলা সভাপতি ডাক্তার আশফাকুর রহমান মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে ২৭ ডিসেম্বর ২০১৫ ইং সালে সিলেটের সুরমা ভ্যালী রেস্ট হাউজে তাদের বিয়ে হয়। বিয়ের সকল আয়োজন করেন আশফাকুর রহমানের বন্ধু ডাক্তার এনামুল হক।
বিয়ের কাবিননামা সম্পর্কে জানতে চাইলে কাবিননামা দিতে অস্বীকৃতি জানায় মামুন। এ নিয়ে তিক্ততা সৃষ্টি হওয়ার এক পর্যায়ে ফারহানাকে লক্ষ্মীপুর আসতে নিষেধ করে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয় বলে মামলার বিবরণে উল্লিখিত হয়েছে।
/এইচকে/








