সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণে সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৬, ১২:৪৮আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১২:৫০

ফেনী ফেনীর সোনাগাজীতে মা ইলিশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা মৎস অধিদফতরের আয়োজনে বুধবার (১২ অক্টোবর) বিকালে উপজেলা চরচান্দিয়া ইউনিয়নে জেলেপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয় ।
‘মা ইলিশ রক্ষা পেলে, ইলিশ আসবে জাল ভরে’ এ স্লোগানে উদ্বুদ্ধকরণ সভায় জেলা মৎস কর্মকর্তা ড. মিজানুর রহমান সভাপতিত্ব করেন । এতে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধি চাকমা, ইউনিয়ন পর্যায়ে মৎস চাষ সম্প্রসারণ প্রকল্পের উপ-পরিচালক শরিফুল ইসলাম সিদ্দিকী পৌরসভার মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন ।
বক্তব্যে রাখেন চরচান্দিা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, স্থানীয় ইউপি সদস্য নূরনবী তোতা, মৎসজীবি প্রিয় লাল জলদাশ প্রমুখ।

সভায় বক্তারা ১২ আক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ না ধরার জন্য জেলে সম্প্রদায়কে অনুরোধ জানিয়ে বক্তব্য দেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম